নবদ্বীপে তৃণমূল কাউন্সিলর কে আগেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, ধৃত 3 দুষ্কৃতী
মলয় দে নদীয়া:- নবদ্বীপে ফের আগেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে । নবদ্বীপের ২২ নং ওয়ার্ডের তৃণমুল কাউন্সিলর গোষ্ট ভট্টাচার্যের উপর আগেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ বিজেপি আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে ।জানা যায় গত কয়েকদিন যাবৎ ২২ নং ওয়ার্ডের তৃণমুল কাউন্সিলরের পার্টি অফিসের সামনে দিয়ে ঘোরা ফেরা করতে দেখা যাচ্ছিল অন্য এলাকার কয়েকজন যুবককে। আজ রাত ১১ টা নাগাদ পার্টি অফিস বন্ধ করে বাড়ি ফিরছিলেন তিনি তারপরই হঠাৎ তার উপর হামলা করে কয়েকজন দুষ্কৃতি ।পরে জানা যায় তারা সকলে বিজেপি আশ্রিত।জানা যায় হামলার সময়ই ধরা পরে যায় কয়েকজন তাদের হাত থেকে ড্রেনে পরে যায় আগ্নেয়াস্ত্রটি ।পরে নবদ্বীপ থানাতে খবর দিলে পুলিশ তাকে আটক করে ,ড্রেন থেকে আগেয়াস্ত্র টি উদ্ধার করে। জানা যায় এই ঘটনার সময় ৭ জন দুষ্কৃতিকে দেখা যায় । পরে ৪ জন পালিয়ে গেলেও ৩ জনকে আটক করা হয় ২ টি বাইক সহ । ঘটনায় বিজেপি রাজ্য কৃষাণ মোর্চার সহ সভাপতি আশীষ পাল সহ নবদ্বীপ জোনের কো কনভেনর সুরজিৎ বিশ্বাস ।

