নদীয়ায় রাতের অন্ধকারে বহুপুরোনো কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ দূস্কৃতিদের বিরুদ্ধে

নদীয়ায় রাতের অন্ধকারে বহুপুরোনো কংগ্রেসের দলীয় কার্যালয়ে আগুন লাগানোর অভিযোগ দূস্কৃতিদের বিরুদ্ধে

মলয় দে নদীয়া:- গতকাল মধ্যরাতে
নাকাশিপারা যুগপুর বিল্বগ্রাম পঞ্চায়েতের দীর্ঘদিনের পুরোনো কংগ্রেস কার্যালয়ে আগুন দিয়ে পুড়িয়ে দেবার অভিযোগ দূস্কৃতিদের বিরুদ্ধে।
যা নিয়ে ইতিমধ্যে সোস্যাল মিডিয়ায় সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধির রঞ্জন চৌধুরী।
নাকাশিপারা ব্লক কংগ্রেসের সভাপতি জানান ইতিমধ্যে তারা নাকাশিপারা থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন, অবিলম্বে দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্ত মূলক শাস্তি না দিলে তারা এ বিষয়ে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন।