মলয় দে নদীয়া:- সুপারস্প্রেডর হিসেবে পরিবহন শ্রমিক, তৃতীয় লিঙ্গের মানুষ, ব্যবসায়ী সমিতির বিভিন্ন রকম বিক্রেতাদের প্রথম ডোজের প্রতিষেধক দেওয়ার কাজ প্রায় শেষের দিকে। একটি নির্দিষ্ট সময়ের জন্য অনলাইন পোর্টাল খোলা থাকছে এবং তারই মাধ্যমে 18 বছরের উর্ধ্বে সর্বসাধারণের নাম নথিভুক্তকরণ প্রক্রিয়া চালু হয়েছে। তবে অতীতের প্রথম ডোজ হিসেবে নেওয়া অনেকেরই 84 দিন থেকে 105 দিন সময়ের মধ্যে আসার কারণে, মাঝেমধ্যেই দেওয়া চলছে দ্বিতীয় ডোজের কাজ। তবে বিশেষ ক্যাটাগরি হিসেবে আজ যৌনকর্মী এবং রান্নার গ্যাস বাড়িতে ডেলিভারি দেওয়া কর্মীদের প্রথম ডোজ দেওয়ার কাজ শুরু হলো। আজকের 290 জন প্রদেয় ভ্যাকসিন গ্রহীতাদের মধ্যে 30 জন ব্যবসায়ী সমিতির সদস্য, 26 জন গ্যাস বিতরণ কর্মী, 32 জন পৌর কর্মী, 57 জন যৌনকর্মী এবং অন্য আরো দু-একটি ক্যাটাগরির মানুষ আছেন।

