নদীয়ার শান্তিপুর বিহারিয়া সুকান্ত পাঠাগার, সহযোগিতার হাত বাড়ালো বিশেষ এই পরিস্থিতিতে

করোনা আক্রান্ত মানুষের সেবায় নিজেদের উজাড় করে দিচ্ছেন শান্তিপুর শহর অন্তর্গত ঘোড়া লিয়ার বিহারিয়া সুকান্ত পাঠাগারের সদস্যবৃন্দ । আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়েছে তারা উক্ত এলাকায় আর্থিক অনগ্রসর পরিবারগুলোর হতে নিত্য প্রয়োজনীয় খাবারের ডালি তুলে দিচ্ছেন । অন্যদিকে দুঃস্থ করোনা আক্রান্ত মানুষের বাড়িতে অন্তত 15 দিনের খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছেন আবার সাধারণ মানুষ যদি করোনা তে আক্রান্ত হন তাদের বাড়িতেও পানিও জল , ঔষধ পত্র , বাজারপত্র ও প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিচ্ছেন । বিহারিয়া সুকান্ত পাঠাগারের সমস্ত সদস্যরা কাঁধে কাঁধ মিলিয়ে এই সামাজিক কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং এই পাঠাগারের কর্মকর্তারাই তাদের আর্থিকভাবে সহায়তা করছেন বলেই স্থানীয় সূত্রে জানা যাচ্ছে ।