নদীয়ার করিমপুরে সাতসকালেই শর্টসার্কিট থেকে আগুন! মুদি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি

নদীয়ার করিমপুরে সাতসকালেই শর্টসার্কিট থেকে আগুন! মুদি দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি

মলয় দে নদীয়া:- নদীয়ার করিমপুরে হাসপাতালের সামনে একটি মুদিখানার দোকানে শর্টসার্কিট থেকে আগুন লেগে যায় সকাল পাঁচটা নাগাদ। দোকানদারের নাম কানাই পাল। জানা গেছে দোকানে 5 থেকে 6 লাখ টাকার সামগ্রী ছিলো, যা সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। করিমপুর ফায়ার ব্রিগেডের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। সহযোগিতায় ছিলেন করিমপুর থানার পুলিশবাহিনী, ঘটনার বিবৃতি দিয়েছেন ডিউটি অফিসার এসআই মাধব সর্দার ।