নদিয়া নাকাশিপাড়ায় পথ দুর্ঘটনায় মৃত্যু হল সদ্য বিবাহিত এক যুবকের

মলয় দে নদীয়া :- সাতসকালে পথদুর্ঘটনায় মৃত সদ্যবিবাহিত যুবকের। ঘটনাটি ঘটেছে নদিয়া নাকাশিপাড়া নাওভাঙায়। পরিবার সুত্রে জানা যায় আজ সকালে পলাশীতে বোনের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন সত্যজিৎ মন্ডল নামে 28 বছরের সদ্য বিবাহিত এক যুবক। দুর্গাপুরের তার বাড়ি। নাও ভাঙার মোড়ে আসতেই উল্টো দিক থেকে আসা গাড়ির ধাক্কায় ঘটনাস্থলে মারা যান। এর পর নাকাশিপাড়ার থানার পুলিশ যায়। বাইকটি উদ্ধার করা হয়। মৃতদেহ বেথুয়াডহরি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসা হয়। মাস কয়েক আগে বিবাহ করেন। বাড়িতে স্টেশনারী দোকান রয়েছে। আকস্মিক এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য থানায় আনা হয়। সেখানে থেকে শক্তি নগর মর্গে পাঠানো হবে ময়নাতদন্তের জন‍্য।