ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করল কল্যাণী থানার পুলিশ

ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া চার দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করল কল্যাণী থানার পুলিশ

মলয় দে নদীয়া:- নতুন এসপি আসার পর থেকেই কল্যাণী থানার তৎপরতায় চারিদিকে চলছে অবৈধ মদ বিক্রির ধরপাকড়, সাট্টা জুয়ার থেকে পুলিশি অভিযান এবং নানা ধরনের অপরাধ দমনের কাজ। সূত্রের খবর অনুযায়ী জানা যায় গতকাল মধ্যরাতে গয়েশপুর গোলবাজারে বেশ কিছু দুষ্কৃতী একত্রিত হয়েছিল ডাকাতির উদ্দেশ্যে, গোপন সূত্রে খবর পেয়ে কল্যাণী থানার পুলিশ তাদের পরিকল্পনা বানচাল করে দিয়ে 4 দুষ্কৃতীকে একটি আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করে। বাকিদেরও খোঁজ চালাচ্ছে কল্যাণী থানার পুলিশ। থানা সূত্রে জানা গেছে তাদের কাছ থেকে বেশকিছু এ ধরনের চক্রের হদিশ পাওয়া গেছে।