জননেতা অজয় দে র মহাপ্রয়াণের প্রথম বর্ষে সামাজিক সংগঠনের একাধিক কর্মসূচি
মলয় দে নদীয়া:- স্বর্গীয় অজয় দে র প্রথম প্রয়ান বার্ষিকীতে শান্তিপুরের”আমরা আমাদের মতন” সামাজিক সংস্থার প্রথম বর্ষপূর্তি উপলক্ষে দু’দিনব্যাপী সামাজিক কর্মসূচি গ্রহণ করেছেন। যার প্রথম দিন আজ সকালে, তাঁর প্রতিকৃতিতে মাল্যদান, এবং শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসারত সমস্ত ধরনের রোগীদের ফল দান এর মধ্য দিয়ে সূচনা হয়। দুপুরে ইটভাটার শ্রমিকদের মধ্যে মধ্যাহ্নের আহার বিতরণ, এবং বৃক্ষরোপণ। আগামীকাল থাকছে রক্তদান এবং 100 জন বাচ্চাকে ছাতা প্রদান।
আজ উপস্থিত ছিলেন শান্তিপুর পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলের সদস্য শুভজিৎ দে, প্রাক্তন কাউন্সিলর যতন সরকার, সংগঠনের সভাপতি বরুণ চক্রবর্তী, সম্পাদক এবং প্রতিষ্ঠা সদস্য রমাপ্রসাদ ভট্টাচার্য সহ সকল সদস্যবৃন্দ।

