ছোটো ছোটো সংগঠনের মিলিত ইচ্ছাশক্তিও রূপ নিতে পারে, বৃহদাকার!

ছোটো ছোটো সংগঠনের মিলিত ইচ্ছাশক্তিও রূপ নিতে পারে, বৃহদাকার! শান্তিপুরের বিভিন্ন বিষয়ে সারা বছর নিয়মিত সামাজিক কাজকর্মের সাথে যুক্ত এইরকমই প্রায় 42 জন টি সংগঠনের প্রতিনিধিরা আজ 19 শে জুন শনিবার ইয়াশ ঝড় বিধ্বস্ত সুন্দরবন এলাকায় রওনা দিলো। তাদের মিলিত এই শক্তির নাম শান্তিপুর পরিবেশ ভাবনা মঞ্চ । মূলত ইয়াশ কবলিত অসহায় মানুষগুলোর হতে কিছু খাদ্য খাবার সহ কিছু ত্রান সামগ্রী পৌঁছে দেওয়া শান্তিপুর পরিবেশ ভাবনা মঞ্চের মুখ্য উদ্দেশ্য । শান্তিপুর সাহিত্য পরিষদ থেকে আজ মধ্যাননে মোট ছয় জনের একটি দল গাড়িতে করে চাল , ডাল , আলু , সরিষার তেল , মুড়ি , চিঁড়ে , পেয়াজ , মোমবাতি , স্যানিটারি ন্যাপকিন , শাড়ি নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী সহ পরিবেশ ভাবনা মঞ্চের দল রওনা দিয়েছে বলেই আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায় দেখা গেছে । তবে সূত্রের খবর উক্ত ত্রান সামগ্রী সুন্দর বন অঞ্চলের কোস্টাল এলাকার মধ্য গুরগুরিয়া গ্রামে পৌঁছবে এবং সেখানে নৌকা করে এসে স্থানীয় মানুষেরা উক্ত ত্রান সামগ্রী সংগ্রহ করবেন বলেই সূত্রের খবর । তবে বিগত বছর অ্যাম্পান কবলিত বক খালি এলাকাতেও ত্রান সামগ্রী সরবরাহ করেছিল পরিবেশ ভাবনা মঞ্চ — এমনটাই জানালেন শান্তিপুর পরিবেশ ভাবনা মঞ্চের কর্মকর্তা শ্রী সুব্রত বিশ্বাস ।