চিকিৎসক দিবস উপলক্ষে নদিয়ার হাঁসপুকুরিয়ায় রক্তদান

মলয় দে নদীয়া:- আজ পয়লা জুলাই ডঃ বিধান চন্দ্র রায় এর জন্মদিন উপলক্ষে প্রতিবছরের মতো এই বছর ও হাঁসপুকুরিয়া স্পোর্টিং ইনিয়নের উদ্যোগে ও অঙ্গীকারের সহযোগিতায় হাঁসপুকুরিয়া বাস স্ট্যান্ডে এক রক্তদান শিবির ও বিনামূল্যে থ্যালাসেমিয়া পরীক্ষা করা হয়।। এই মহতী উদ্যোগের মোট 54 জন রক্তদাতা রক্ত দেন , এদের মধ্যে নতুন প্রজন্মের প্রথম রক্তদাতা হিসেবে বহু যুবক যুবতী এগিয়ে এসেছে।