চাকদহ ব্লক তৃণমূল বঙ্গজননীর সভানেত্রী দোলা দাসের ডাকে সাংগঠনিক সভা৷
চাকদা ব্লকের দুবরা গ্রাম পঞ্চায়েতের বিষ্ণুপুর গার্লস হাই স্কুলে চাকদা তৃণমূল বঙ্গ জননীর এক সাংগঠনিক সভার আয়োজন করা হয় ৷
উক্ত সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন চাকদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দিলীপ সরকার, চাকদহ ব্লক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তনময় বিশ্বাস এবং বেশ কয়েকজন কর্মদক্ষ ৷ এদিনের সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন৷ সবার শুরুতেই ব্লক সভাপতি দিলীপ সরকার ,নতুন দায়িত্বপ্রাপ্ত চাকদহ ব্লক তৃণমূল কংগ্রেসের বঙ্গজননীর সভানেত্রী ,দোলা দাসের পরিচিতি করান দলীয় কর্মীদের মধ্যে ৷ ব্লক সভাপতি বঙ্গজননী কর্মীদের নির্দেশ দেন ৷বিভিন্ন অঞ্চলে ,বিভিন্ন বুথে বুথে মানুষের বাড়ি বাড়ি গিয়ে ,জনসংযোগ করার ৷ সামনে পঞ্চায়েত ভোট ,তার আগে মানুষের বাড়ি বাড়ি যেতে হবে কর্মীদের ,মানুষের কি সমস্যা হচ্ছে সেগুলো জেনে ,তাদের সুরাহা করা বঙ্গজননীর মূল কাজ৷ বঙ্গজননী সভানেত্রী দোলা দাস বলেন ,দল যে দায়িত্ব আমায় দিয়েছে সেই দায়িত্ব আমি পালন করব ,এবং চাকদহ ব্লক জুড়ে বঙ্গজননীর কর্মীরা ,আজ থেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে ,মানুষের মধ্যে পৌঁছে দেয়াই হবে আমাদের মূল লক্ষ্য ৷এদিনের সভায় বঙ্গজননী তৃণমূল কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷

