মলয় দে নদীয়া :-কল্যাণী ব্লক অন্তর্গত আলাইপুর মনোরোমা হাইস্কুল প্রাঙ্গণে তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে দিদির বাজার প্রকল্পের মাধ্যমে দুঃস্থ ও কর্মহীন হয়ে পড়া মানুষের মধ্যে খাদ্য সামগ্রী তুলে দিলেন। আজ প্রায় ১৫০ জন পরিবারের হাতে তুলে দেওয়া হল এই খাদ্য সামগ্রী। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কো-অর্ডিনেটর সুপ্রিয় চন্দ্র, উপস্থিত ছিলেন রানাঘাট সাংগঠনিক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাকেশ পারুই , ও কল্যাণী ব্লক অন্তর্গত তৃণমূল ছাত্র পরিষদের সদস্যবৃন্দ । রানাঘাট সাংগঠনিক তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি রাকেশ পারুই বলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণাঙ্কু ভট্টাচার্যের নির্দেশে বিগত দিনে আমরা এই লকডাউনে কর্মহীন হয়ে পড়া পরিবার থেকে শুরু করে কোভিদ আক্রান্ত পরিবারদের রান্না করা খাবার থেকে শুরু করে শুকনো খাদ্য সামগ্রী তুলে দিয়েছিলাম । এবং যতদিন এই লকডাউন থাকবে ততদিন আমরা এভাবেই তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা মানুষের পাশে থাকবেন ।

