আগামী পঞ্চায়েত নির্বাচনে রণকৌশল ঠিক করতে শান্তিপুর বিধানসভা ভিত্তিক দলীয় কর্মী সমর্থকদের নিয়ে নদীয়া দক্ষিণ সাংগঠনিক জেলার আয়োজনে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কর্মশালা
মলয় দে নদীয়া:- আগামী পঞ্চায়েত নির্বাচনে বিজেপি নিশ্চিতভাবে ভালো কল করবে বলে আশা প্রকাশ করলেন বিজেপির নদিয়া দক্ষিণ সাংগঠনিক জেলার সভাপতি পার্থসারথি চট্টোপাধ্যায়। আজ শান্তিপুর বিধানসভার বিধানসভার গোধূলি লজে দক্ষিণ সাংগঠনিক জেলার আয়োজনে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক কর্মশালা অনুষ্ঠিত হয়। এই জেলার ৬টি বিধানসভাতেই সাংগঠনিক কর্মশালা করার উদ্যোগ নিয়েছে বিজেপি। পঞ্চায়েত নির্বাচনের আগে দলের বুথ স্তর পর্যন্ত সংগঠনকে চাঙ্গা করতে প্রতিবিধান সভাতেই এই ধরনের সাংগঠনিক কর্মশালা করার উদ্যোগ নিয়েছে বিজেপি। তার প্রথম সাংগঠনিক কর্মশালা ছিল শান্তিপুর বিধানসভা এলাকায়। ওই কর্মশালায় উপস্থিত ছিলেন পার্থসারথি চট্টোপাধ্যায় ছাড়াও বিধায়ক বঙ্কিম ঘোষ, রাজ্য কিষান মোর্চার সভাপতি মহাদেব সরকার এবং অন্যান্য কার্য কর্তারা। এই বিষয়ে পার্থসারথি চট্টোপাধ্যায় জানিয়েছেন,’ গত পঞ্চায়েত নির্বাচনে কি হয়েছিল তা সাধারন মানুষ দেখেছেন। এর পরও বেশ কয়েকটি নির্বাচন পেরিয়ে গিয়েছে। কয়েকদিন আগে পৌরসভা নির্বাচন হয়েছে। তাতে শাসক দলের ভূমিকা কেমন ছিল তা মানুষ নিজের চোখে দেখেছেন। তাই আগামী পঞ্চায়েত নির্বাচনে শাসক দল যদি গত পঞ্চায়েত নির্বাচনের মতো ভূমিকা নিতে যায় তাহলে মানুষ তার প্রতিরোধ গড়ে তুলবেন। ফলাফল কি হবে তা মানুষ এখন থেকেই ঠিক করে রেখেছেন।’

