অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করলো রানাঘাট থানার পুলিশ

মলয় দে নদীয়া :-অস্ত্রসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল রানাঘাট থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায় পায়রাডাঙ্গা গোপালপুর থেকে খগেন বারুই নামে এক দুষ্কৃতীকে গ্রেফতার করে রানাঘাট থানা পুলিশ। তার কাছ থেকে উদ্ধার হয় একটি দেশি পিস্তল ও এক রাউন্ড গুলি।খগেন বারুইকে আজ রানাঘাট মহকুমা আদালতে তোলা হয়।