হরিণঘাটা বিধানসভা অন্তগত হরিণঘাটা ব্লকের বিরহী এক গ্রাম পঞ্চায়েত অধীনস্থ চন্ডীরামপুর ১৩৬ নাম্বার বুথে পঞ্চায়েত সমিতিতে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সুপ্রতিম রায় নাম ঘোষণা হতেই. উত্তাল হয়ে ওঠে চন্ডি রামপুর। চণ্ডীরামপুরে স্থানীয় বাসিন্দারা ও স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা স্থানীয় রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানাতে শুরু করে। তাদের দাবি অবিলম্বে সুপ্রতিম রায়ের নাম বাতিল করে গ্রামের জহিরুল ইসলামকে প্রার্থী করতে হবে না হলে তারা বৃহত্তর আন্দোলনে যাবে এবং ভোট বয়কট করবে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলায় আসে হরিণঘাটার মোহনপুর পুলিশ বাড়ির বিশাল পুলিশ বাহিনী। অবরোধ তুলে নেওয়ার জন্য স্থানীয় বাসিন্দা এবং স্থানীয় তৃণমূল কর্মীদের অনুরোধ করে তারা।

