শান্তিপুর শাস্ত্রীয় সাংস্কৃতিক পরিষদের কবি প্রণাম বৈশাখের সমাপ্তিতে

শান্তিপুর শাস্ত্রীয় সাংস্কৃতিক পরিষদের কবি প্রণাম বৈশাখের সমাপ্তিতে

মলয় দে নদীয়া:- নদীয়ার শান্তিপুরের অন্তর্গত ভারত মাতা ক্লাব সংলগ্ন শান্তিপুর শাস্ত্রীয় সাংস্কৃতিক পরিষদ অত্যন্ত পরিচিত একটি শিক্ষা কেন্দ্র। অগনিত শিক্ষার্থী নাচ শিখে আজ প্রতিষ্ঠিত। তাদেরই কবি প্রণাম অনুষ্ঠিত হলো শ্যামচাঁদ মন্দির নাটমন্দিরে 16 ই মে সোমবার বৈশাখের সমাপ্তিতে। সন্ধ্যাবেলায় অনুষ্ঠান শুরুর সাথে সাথেই শুরু হলো প্রাকৃতিক দুর্যোগ প্রবল বৃষ্টি। কিন্তু প্রবল বৃষ্টির মধ্যেও থেমে থাকেনি রবি ঠাকুরের কবি প্রণাম অনুষ্ঠান। প্রতিষ্ঠান এর নানান বয়সি শিল্পীদের অসাধারণ নৃত্য নৈপুণ্য দেখতে প্রাকৃতিক দুর্যোগ উপেক্ষা করেই হাজির থাকলেন অগণিত দর্শকবৃন্দ। বৃষ্টি স্নিগ্ধ সন্ধ্যায় কবি প্রণাম অনুষ্ঠান চলল কয়েক ঘন্টা। করো না পরিস্থিতির কারণে বিগত বছরে এই অনুষ্ঠান করতে না পারলেও আজ এখানে অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত শিল্পী অভিভাবকেরাও।