মলয় দে নদীয়া:- বর্তমান করোনা পরিস্থিতিতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ “রাজনীতি ভুলে মানুষের পাশে থাকার” আর সে কথাই মান্যতা দিয়ে ছাত্র, যুব, মহিলা, শিক্ষক, সংখ্যালঘু, সকলেই ঝাঁপিয়ে পড়েছেন! বিভিন্ন শহর ব্লকে কর্মহীন পরিবারের মাঝে দুপুরে মধ্যাহ্নভোজের ব্যবস্থা, করোনা সংক্রান্ত অক্সিজেন ঔষধ বা বিভিন্ন তথ্য দিয়ে সহযোগিতা করা, চলছে রক্তদানও।
চারিদিকে করোনা প্রতিষেধক টিকাদানের কারণে, কিছুটা হলেও স্তম্ভিত রক্তদানের বিভিন্ন শিবির! আর সেই কারণেই মূলত এ ধরনের আয়োজন এই সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এই তৃণমূল ভবনে স্যার অসমঞ্জ ওদের স্মৃতির উদ্দেশ্যে তার জন্মদিনে প্রতিবার রক্তদান শিবির আয়োজন হয়ে থাকে, দলীয় গণসংগঠনদের মধ্য থেকেও বিভিন্ন সময় লেগেই থাকে রক্তদানের প্রচেষ্টা। আগামী পয়লা জুলাই ডঃ বিধান চন্দ্র রায়ের জন্ম এবং মৃত্যু দিবস উপলক্ষে তৃণমূল শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি রক্তদানের আয়োজন আছে।
তবে আজকের আয়োজন টি সম্পূর্ণ মহিলা তৃণমূল কংগ্রেসের সদস্যাদের। অবশ্য সহযোগিতায় ছাত্র-যুব বা দলীয় নেতৃত্ব রয়েছেন। আজ মঙ্গলবার শান্তিপুর তৃণমূল ভবনে জেলা ব্লাড ব্যাংক থেকে ভ্রাম্যমাণ বাতানুকূল রক্ত সংগ্রহ বাস উপস্থিত হয়। রক্তদানে আগ্রহী মহিলাদের ভিড় চোখে পড়ে। তাদের অনুপ্রেরণা যোগাতে ছুটে এসেছিলেন নদীয়া জেলা পরিষদের সভাধিপতি রিক্তা কুন্ডু, ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি নিমাই চন্দ্র বিশ্বাস।

