বহু প্রাচীন নদীয়ার শান্তিপুর আমড়াতলায় বুদ্ধ পূর্ণিমার প্রতিপদ থেকে 5 দিন চলে অন্নপূর্ণা পূজা

বহু প্রাচীন নদীয়ার শান্তিপুর আমড়াতলায় বুদ্ধ পূর্ণিমার প্রতিপদ থেকে 5 দিন চলে অন্নপূর্ণা পূজা

মলয় দে নদীয়া:- অন্নপূর্ণা পূজা, হিন্দুদের একটি ধর্মীয় উৎসব। চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে অন্নপূর্ণা পূজা করা হয়। হিন্দু বিশ্বাস অনুযায়ী, অন্নপূর্ণার পূজা করলে গৃহে অন্নাভাব থাকে না। কৃষ্ণানন্দ রচিত তন্ত্রসার গ্রন্থে এই পূজার বিস্তারিত বর্ণনা পাওয়া যায়।
তবে নদীয়ার শান্তিপুর 12 নম্বর ওয়ার্ডের অন্তর্গত আমড়াতলা এলাকায় 300 বছরের বেশি প্রাচীন অন্নপূর্ণা পুজো শুরু হয় বুদ্ধ পূর্ণিমায়। প্রতিবাদ থেকে 5 দিন যাবৎ পুজো হলেও, ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী এভাবে আলাদা বিশেষত্ব কিছু নেই চৈত্র মাসের অন্নপূর্ণা পুজোরমতো। ঠিক কি কারনে এই পুজো শুরু হয়েছিল বা কেন এমন নিয়ম তা জানেন না এলাকার প্রবীণরাও। তবে তারা তাদের বাপ ঠাকুরদার তাদের মুখ থেকে শুনেছেন এই এলাকায় একটি খড়ের চালায়, দুর্গাপুজো হত। তা বন্ধ হয়ে গিয়েই চালু হয় অন্নপূর্ণা পুজোর।
এ প্রজন্মের ছেলেমেয়েরা পাঁচ দিন ধরেই নানান সাংস্কৃতিক অনুষ্ঠান করে থাকেন। প্রসাদ এবং ভোগ প্রতিদিনই বিতরণ হলেও শেষের দিন মহোৎসবে সারা শান্তিপুরের মানুষ আমন্ত্রিত থাকেন। বর্তমান এই ওয়ার্ড থেকে জয়লাভ করেছেন কৌশিক প্রামানিক যিনি শান্তিপুর পৌরসভার ভাইস চেয়ারম্যান। স্বভাবতই এবার বাড়তি উচ্ছ্বাস এলাকাবাসীর মধ্যে। কৌশিক বাবুও জানালেন পাড়ার ছেলে হয়েই সকলের মাঝে পুজো কাটাচ্ছেন আনন্দে।