নবদ্বীপে শ্রীচৈতন্য বইমেলার শেষ দিনে দমকা ঝড়ে ভেঙে পড়ল বই মেলার তোরণ, বড়সড় দূর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষাপেল সাধারণ মানুষ

নবদ্বীপে শ্রীচৈতন্য বইমেলার শেষ দিনে দমকা ঝড়ে ভেঙে পড়ল বই মেলার তোরণ, বড়সড় দূর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষাপেল সাধারণ মানুষ

মলয় দে নদীয়া :- নবদ্বীপ শ্রীচৈতন্য বই মেলা কমিটির আয়োজিত নবদ্বীপ পৌরসভার উদ্যোগে বইমেলার ছিলো আজ শেষদিন। শোনা যায় শেষদিনে বইমেলার জয় বাংলা মঞ্চে এসেছিলেন ইমন চক্রবর্তী। কিন্তু বাঁধ সাজলো প্রাকৃতিক দুর্যোগ। এদিন রাত্রি ৯:২০ মিনিট নাগাদ দমকা ঝড়ে বইমেলার জন্য রাস্তার ওপর তৈরি করা বুদ্ধদেব গুহ স্বরনে একটি তোরন দমকা হাওয়ায় ভেঙে পড়ে।
একাধারে বিদ্যুৎ না থাকার কারণে যেমন বড়সড় দূর্ঘটনা এরানো গেছে, পাশাপাশি শহরের তথা বইমেলা প্রাঙ্গনের ঢোকার অন্যতম প্রধান রাস্তার ওপর এই ঘটনা ঘটায় যথেষ্ট চাঞ্চল্য ও আতংক তৈরী হয় সাধারণ মানুষের মধ্যে।