নদীয়াজেলা সিপিআইএম প্রাক্তন জেলা সম্পাদক আশু ঘোষের স্মরণসভায় উপস্থিত সূর্যকান্ত মিশ্র

মলয় দে নদীয়া :- নদীয়ার কৃষ্ণগঞ্জের এক কৃষক পরিবারের সন্তান আশুঘোষ সিপিআইএম জেলা সম্পাদকের পদে বহাল থাকেন 1999 সালে থেকে 2011 সাল পর্যন্ত। উদ্বাস্তু এবং কৃষকদের আন্দোলনে তার ভূমিকা জেলার প্রায় সকলেরই জানা। তিনি বেশ কিছু বছর যাবত সিপিআইএম রাজ্য কমিটির সদস্য ছিলেন । তার বহু আগে থেকেই বাম আমলের বহু মন্ত্রী এবং রাজ্য নেতৃত্ব সঙ্গে আন্তরিকতা গড়ে ওঠে। কিছুদিন আগেই বয়স জনিত অসুস্থতার কারণে 81 বছর বয়সে তিনি মারা যান, আজ তার স্মরণসভায় উপস্থিত ছিলেন সূর্যকান্ত মিশ্র সহ নদীয়া জেলার বিভিন্ন সিপিআইএম এবং গন সংগঠনগুলির নেতৃত্ব। উপস্থিত ছিলেন বিভিন্ন বাম ও গণতান্ত্রিক দলের নেতৃত্বেও।জেলার বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা ছুটে গেছেন, প্রিয় নেতার স্মরণসভায়। সূর্যকান্ত মিশ্রও প্রডয়াত আশু ঘোষের সাথে তার বিভিন্ন স্মৃতিকথা বর্ণনা করেন।