মলয় দে নদীয়া :-সরকারি জমি থেকে উচ্ছেদের নোটিশ ঘিরে ক্ষোভ ছড়িয়েছে নদিয়ার গয়েশপুর ১৭ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দাদের মধ্যে। ইতিমধ্যে জারি হয়েছে সেই নোটিশ। ১৪ দিনের মধ্যে উঠে যেতে হবে দখলদারদের। বাসিন্দাদের অভিযোগ, পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ না করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করলেও তাতে কর্ণপাত করেনি তারা। বরং নির্দিষ্ট সময়সীমার মধ্যে সরকারি জমি ফাঁকা করে দেওয়া না হলে বাসিন্দাদের উচ্ছেদ করা হবে বলে জানানো হয়।
এই বিষয়ে গয়েশপুর পুরসভার পুর প্রশাসক মরন কুমার দে বলেন, দখলদারদের ১৪ দিনের সময় দেওয়া হয়েছে। না উঠলে সেটা কল্যাণী মহকুমা শাসক ব্যবস্থা নেবেন। এখানে পুরসভার কোনো এক্তিয়ার নেই।