চাকদহ শিল্পাঙ্গন একাডেমীর পক্ষ থেকে আয়োজিত হলো ১৭ তম সমাবর্তন উৎসব

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
চাকদহ শিল্পাঙ্গন একাডেমীর পক্ষ থেকে আয়োজিত হলো ১৭ তম সমাবর্তন উৎসব।
১৭ তম সম বর্তন উৎসব আয়োজন হল চাকদহ শিল্পাঙ্গন একাডেমির পক্ষ থেকে। সকাল ন’টা থেকে তাদের এই অনুষ্ঠান শুরু হয়েছে। প্রথমে কবি সম্মেলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় যেখানে অংশগ্রহণ করেছিল নদীয়া জেলার প্রায় ৪০ জন কবি। এরপরে সরস্বতী কবিতা পাঠ হয়। আর তারপরেই ছিল আবৃতি প্রতিযোগিতা এবং অল ইন্ডিয়া ড্রয়িং কম্পিটিশন। যেখানে কম্পিটিশনে অংশগ্রহণ করেছে প্রায় ২০০ জন বাচ্চা। শিল্পাঙ্গন একাডেমীর শিক্ষক প্রহ্লাদ পাল জানালেন যে, অল ইন্ডিয়া ড্রয়িং কম্পিটিশনে অংশগ্রহণকারীদের মধ্যে যারা বিজেতা হবে তাদের বোর্ডের তরফ থেকে সোনা রুপো এবং ব্রোঞ্জের পুরস্কার দেওয়া হবে। এছাড়াও ছিল বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন যেখানে ছোট ছোট বাচ্চারা নৃত্য প্রদর্শনের মাধ্যমে অনুষ্ঠানটিকে আরো সাফল্যমন্ডিত করে তুলেছে। সব মিলিয়ে অত্যন্ত সফলতার সাথে শিল্পাঙ্গন একাডেমীর এই ১৭ তম সমাবর্তন উৎসব উদযাপিত হয়েছে।