কলাগাছ এবং পাট গাছের তন্তু নিষ্কাশনের অত্যাধুনিক মেশিন অতি শীঘ্রই আসতে চলেছে নদীয়াতে

কলাগাছ এবং পাট গাছের তন্তু নিষ্কাশনের অত্যাধুনিক মেশিন অতি শীঘ্রই আসতে চলেছে নদীয়াতে

মলয় দে নদীয়া:- আন্তর্জাতিক স্তরে আলোচনা মোতাবেক আগামী পয়লা জুলাই থেকে সারা দেশের নিষিদ্ধ হতে চলেছে 75 মাইক্রোনের নিচে বিভিন্ন ধরনের প্লাস্টিক ক্যারি ব্যাগ এবং থার্মোকল দ্বারা নির্মিত বিভিন্ন ব্যবহার্য জিনিস। ইতিমধ্যেই রাজ্যের বিভিন্ন পঞ্চায়েত পৌরসভা তা কার্যকরী করে দিয়েছেন। স্বভাবতই বিকল্প পথ হিসেবে সাবেকি ব্যবস্থার উপরই নির্ভর করতে হবে আবারও। তবে উন্নত প্রযুক্তি বিদ্যা এবং অত্যাধুনিক মেশিনের সাহায্যে ন্যাচারাল ফাইবার এর উপর জোর দিয়েছে সরকার। ভেন্ডি গাছের ছাল, মসনে বা তিসি গাছের ছাল, শিষেল গাছের ছালের মত বেশকিছু অব্যবহৃত উদ্ভিদের গুরুত্ব বাড়ছে। তবে বহুল পরিমাণে উৎপাদিত পাট এবং কলা গাছের ফাইবার থেকে সুতো তৈরি অনেকটাই এগিয়েছে। দুটি ক্ষেত্রেই এ রাজ্যের মধ্যে নদীয়া এক ধাপ এগিয়ে। আই সি এ আরের নির্দেশে বিভিন্ন ন্যাচারাল ফাইবার গবেষক নদীয়াতে এসেছেন বারংবার। কচুরিপানা থেকে ফাইবার তাও এই নদীয়ারই উদ্ভাবন। গত বছর ডিসেম্বর মাসের নদীয়া শিল্প সম্মেলনে আলোচিত হয়েছে এ ধরনের বিষয়। কেন্দ্র সরকারের পক্ষ থেকেও মাঠে ঘাটে গিয়ে চাষীদের সাথে আলোচনা করেছেন, ঘর সাজানো সৌখিনদ্রব্য, দরজা জানালার পর্দা, বিভিন্ন ধরনের দড়ি, নিত্যপ্রয়োজনীয় ব্যাগ তৈরির ট্রেনিং দিয়েছেন সরকারি খরচে। অন্যদিকে পাটের চা নিয়ে সম্ভাবনাময় গ্রিক আলোচিত হয়েছে। তবে কলা গাছ থেকে তন্তু এবং কাঁচা পাট গাছ থেকে তন্তু নিষ্কাশনে অত্যাধুনিক এবং ব্যয়বহুল মেশিন চলতি মরশুমে মধ্যেই নদীয়া অর্গানিক ফারমার্স প্রডিউসার কোম্পানির হাত ধরে শান্তিপুরে আসতে চলেছে। গতবছর কম জলে অল্প সময়ে পাট পচিয়ে, সোনালি রুপালি এবং অন্যান্য সুন্দর রং এর পাট উৎপাদনের জন্য কৃষকদের এক ধরনের পাউডার বিতরণ করা হয়েছিলো, কৃষকদের অভিজ্ঞতা অনুযায়ী তা ফলপ্রসূ হওয়ায় এ বছর আবার বিতরণ করা হয়েছে বিনামূল্যেই। তবে এই দুই ধরনের মেশিনে তন্তু উৎপাদন শুরু হলে তা শুধুমাত্র কৃষকদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বেকার ছেলেমেয়েদের ব্যাপক কর্মসংস্থানের সৃষ্টি হবে বলেও অনুমান করছেন অনেকেই।