ইংল্যান্ডলেটার পোস্টকার্ডের অপেক্ষায় আজও বিভিন্ন পোস্ট অফিসে দাঁড়িয়ে লেটার বক্স!

মলয় দে নদীয়া :-সন্দেশে আতে হ্যায়, হামে তড়পাতে হ্যায়, চিঠঠী আতে হ্যায়।বর্ডার সিনেমার সেই বিখ্যাত গানের কলি আজ ইতিহাস।বর্তমানে ইনল্যান্ড লেটার প্রায় বিলুপ্তির পথে।রানাঘাটের পোস্ট অফিসে এখন আর সেরকমভাবে বিকোয়না ইনল্যান্ড লেটার অথবা পোস্টকার্ড।অতীতে দেখা গেছে সকলের কুশল সংবাদ জানা, কিংবা গাঁ অথবা শহরের খবর নেওয়ার জন্য একমাত্র মাধ্যমই ছিল ইনল্যান্ড লেটার।একবিংশ শতকে ইন্টারনেটের যুগে আর সেরকম ব্যবহার নেই ইনল্যান্ড লেটার বা পোস্ট কার্ডের।তবে রানাঘাটের বিভিন্ন সাব পোস্ট অফিস হোক বা নদীয়ার বিভিন্ন পোস্ট অফিস সেরকমভাবে লেটার বক্স দৃশ্যমান নাহলেও, রানাঘাট হেড পোস্ট অফিসে স্বমহিমায় বিরাজমান লেটার বক্সটি।তবে তাঁর কার্যকারিতা নিয়ে সন্দিহান অনেকেই। তবুও সে প্রতীক্ষায় !দাঁড়িয়ে ইংল্যান্ড লেটার পোস্ট কার্ডের অপেক্ষায়।