Breaking News
হরিশ্চন্দ্রপুর,৭ মে:’চাকরি চোরদের একটিও ভোট নয়’এমনই স্লোগান উঠলো হরিশ্চন্দ্রপুর থানা এলাকার মশালদহ গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে।ভোট দিয়ে এলাকার কংগ্রেস এবং সিপিএম সমর্থকরা হাতে পতাকা নিয়ে বিভিন্ন এলাকায় জোটবদ্ধ হয়ে এই স্লোগান দিতে দেখা গেল।তাদের বক্তব্য সম্প্রতি আদালতের নির্দেশে ২৬০০০ শিক্ষক চাকরি হারিয়েছেন শুধুমাত্র শাসকদলের দুর্নীতির জন্য।এর আগে ৫০ হাজার প্রাথমিক শিক্ষকের চাকরিও একইভাবে দুর্নীতির দায়ে ঝুলে রয়েছে। এইভাবে শিক্ষিত প্রজন্মকে শেষ করছে তৃণমূল।তাই এবার তৃণমূলকে আর ভোট নয়।মশালদহ গ্রাম পঞ্চায়েতের তালগাছি এলাকায় গিয়ে এমনই চিত্র ধরা পরলো। তাদের দাবি এবারে দেশের প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী।তাই তারা এলাকার ভূমিপুত্র কংগ্রেসের মোস্তাক আলম কে ভোট দিয়েছেন।এবারে উত্তর মালদায় প্রার্থী মোস্তাক আলম পঞ্চাশ হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়ী হবেন বলে আশাবাদী

