৩ মহিলার সঙ্গে ‘ঘনিষ্ঠ’! রাজভবনেই ‘লেডিস ক্লাব’! রাজ্যপালের বিরুদ্ধে আগেও যৌন কেলেঙ্কারির অভিযোগ.

৩ মহিলার সঙ্গে ‘ঘনিষ্ঠ’! রাজভবনেই ‘লেডিস ক্লাব’! রাজ্যপালের বিরুদ্ধে আগেও যৌন কেলেঙ্কারির অভিযোগ… রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির মতো গুরুতর অভিযোগ এনেছেন রাজভবনেই কর্মরত এক মহিলা। এর আগেও এক নৃত্যশিল্পী একই অভিযোগ এনেছিলেন বলে দাবি ওই মহিলাকর্মীর। যদিও তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রেক্ষিতে রাজ্যপাল সি ভি আনন্দ বোস পালটা দাবি করেছেন, ‘কলঙ্কিত করে ভোটের সময় রাজনৈতিক ফায়দা লুঠতে চাইছেন অনেকে। মাথা নত করব না, সত্যের জয় হবেই।’তবে এটাই প্রথম নয়। এর আগেও রাজ্যপালের বিরুদ্ধে যৌন কেলেঙ্কারির অভিযোগ সামনে এসেছে। ৩ জন মহিলার সঙ্গে আপত্তিজনক অবস্থায় থাকার অভিযোগ উঠেছিল অন্ধ্রপ্রদেশের ৮৬ বছর বয়সী রাজ্যপাল এন ডি তিওয়ারির বিরুদ্ধে। সেই ঘটনায় ইস্তফা দেন তিনি।মেঘালয়ের রাজ্যপাল ভি শনমুগণথনের বিরুদ্ধেও রাজভবনের এক কর্মচারী যৌন হেনস্থার অভিযোগ তোলেন। রাজভবনে লেডিস ক্লাব চালানোর মতো বিস্ফোরক অভিযোগও ওঠে। ২০১৭-র ২৬ জানুয়ারি পদত্যাগ করেন ভি শনমুগণথন