দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
দুর্ঘটনায় গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল।
মুম্বাইয়ের একটি হাসপাতালে গুরুতর জখম অবস্থায় ভর্তি জনপ্রিয় গায়ক জুবিন নটিয়াল।তাঁর শরীরের একাধিক জায়গায় চোট লেগেছে। দুর্ঘটনার পর তাঁর ডান হাতে অস্ত্রোপচার করতে হয়েছে বলেও খবর। ১ ডিসেম্বর বৃহস্পতিবারই আবাসনের সিঁড়ি থেকে পড়ে যান জুবিন। সঙ্গে সঙ্গেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় গায়ককে।
হাসপাতাল সূত্রে খবর, সিঁড়ি থেকে পড়ে যাওয়ার পর ডান হাতের কনুই ভেঙে গিয়েছে জুবিন নটিয়ালের। বুকের পাঁজরে চিড় ধরেছে, এমনকি মাথাতেও আঘাত লেগেছে। যদিও গায়কের মাথার আঘাত তেমন গুরুতর নয় বলেই জানিয়েছেন চিকিৎসকরা। তাঁর ডান হাতের বাহুতে অস্ত্রোপচার করাতে হয়েছে বলেও খবর । চিকিৎসকরা আপাতত জুবিনকে ডান হাতটি কোনওভাবেই ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন। বলিউডে তিনি এই মুহূর্তে একের পর এক জনপ্রিয় হিট গান দর্শকদের উপহার দিয়ে চলেছেন কিছুদিন আগেও তাকে লাইফ কনসার্ট করতে দেখা গেছে। তবে নিজের অসুস্থতা নিয়ে এখনো পর্যন্ত কোনো কিছু জানানি তিনি।