চোরের কি মহিমা এক মহিলা বাদকুল্লা ধানহাটের মোড়ে নাম কীর্তন শোনার জন্য এসেছিলেন আর সেই থাকে সাইকেল নিয়ে পগারপাড় চোর দীর্ঘ কিছুদিন ধরে তাহেরপুর ও তার পার্শ্ববর্তী এলাকার সাইকেল চুরি ঘটনা বেড়েই চলেছিল কাল রাতে খিসমা অঞ্চলের এলাকা থেকে একজন সন্দেহজনক ব্যক্তিকে ঘোরাঘুরি করতে দেখে পুলিশ তাকে আটক করে। এবং জিজ্ঞাসাবাদ করার পর তার কাছ থেকে তিনটি সাইকেল উদ্ধার করে পুলিশ। ওই ব্যক্তিকে চার দিনের পুলিশ হেফাজতে চেয়ে আজ রানাঘাট আদালতে তোলা হয়। আর অন্য কোন চুরির সাথে যুক্ত আছে কিনা ওই ব্যক্তি তা খতিয়ে দেখছে তাহেরপুর থানার পুলিশ। নদীয়ার তাহেরপুর থেকে সুমন আচার্য রিপোর্ট

