শিশু দিবস উপলক্ষে চাকদহের স্বেচ্ছাসেবী সংস্থা ‘এক মুঠো রোদ্দুর’ এর অভিনব উদ্যোগ

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ,

শিশু দিবস উপলক্ষে চাকদহের স্বেচ্ছাসেবী সংস্থা ‘এক মুঠো রোদ্দুর’ এর অভিনব উদ্যোগ,আজ ১৪ ই নভেম্বর , শিশু দিবস। বিভিন্ন জায়গায় স্কুল-কলেজে সাড়ম্বরে বাচ্চাদের নিয়ে দিনটিকে পালন করা হচ্ছে। আর এই শিশু দিবসেই চাকদহের স্বেচ্ছাসেবী সংস্থা এক মুঠো রোদ্দুরের পক্ষ থেকে নেওয়া হলো একটি অভিনব উদ্যোগ। যেখানে এই সংস্থার উদ্যোক্তা দের পক্ষ থেকে ইট ভাটার বাচ্চাদের নিমন্ত্রণ করে তাদের সাথে নিজেদের বাচ্চাদের একসাথে খাওয়ানো হলো। উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক পিয়ালী সিংহ রায়। তিনি জানালেন যে বাচ্চাদের মানুষ করা খুবই কঠিন কাজ। তাই ছোট বয়স থেকেই বাচ্চাদের শিক্ষা দেওয়া উচিত যে কোন মানুষ তাদের থেকে কম কিছু নয় বা আলাদা কিছু নয়। তাই ইটভাটার বাচ্চাদের সাথে সকল বাচ্চাদের তারা একসাথে বসিয়ে খাওয়ালেন যাতে তারা নিজেদের মধ্যেও আলাপচারিতা বিস্তার করতে পারে এবং নিজেদের সুখ-দুঃখের কথা ভাগ করে নিতে পারে। আগামী দিনেও তারা এরকম প্রচেষ্টা জারি রাখবেন তাদের সংস্থার পক্ষ থেকে। সত্যি এরকম অভিনব ভাবনা সত্যিই প্রশংসাদায়ক। আগামী দিনে আরো স্বেচ্ছাসেবী সংস্থার উচিত এরকম ভালো কাজে এগিয়ে আসা আর এই সমস্ত বাচ্চারা যারা অন্ধকারময় জীবন কাটায় তাদের একটু আনন্দ উপহার দেওয়া।