নিজস্ব প্রতিনিধি কল্যাণী সুবীর দাস।
কল্যাণীর গয়েশপুরে শান্তনু ঠাকুরের মিছিলে গন্ডগোলের চেষ্টা অভিযোগের তীর তৃণমূলের দিকে।
আগামী ২০ শে মে লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় নির্বাচন। এই পঞ্চম দফায় নির্বাচন রয়েছে বনগাঁ লোকসভা কেন্দ্রের। এই নির্বাচনের ঠিক শেষ মুহূর্তে শেষ দিনের বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী শান্তনু ঠাকুরের প্রচারে বাধা দানের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। আজ শনিবার বনগাঁ লোকসভা কেন্দ্রের কল্যাণী বিধানসভার অন্তর্গত গয়েশপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড এলাকায় শান্তনু ঠাকুরের সমর্থনে বিজেপির বাইক মিছিলে বাধা প্রদানের চেষ্টা করে তৃণমূল। তানিয়া তৃণমূল ও বিজেপির বচসা বাঁধে। খানিক সময়ের মধ্যে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কল্যাণী থানার পুলিশ এবং পরিস্থিতি সামাল দেয়

