পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূলকে কালিমালিপ্ত করতে জেলাজুড়ে ষড়যন্ত্রের জাল বিছিয়েছে গেরুয়া শিবির। মালদায় তৃণমূলের তরফ থেকে এমনই অভিযোগ উঠে আসছে বারবার। এবার সেটাই হাতেনাতে প্রমাণ করলো মালদার গাজোলের বাবুপুর গ্রাম পঞ্চায়েত এলাকার তৃণমূল নেতৃত্ব। তাঁরাই এবার বাবুপুরে বিজেপির ষড়যন্ত্র ফাঁস করে দিয়েছেন বলে জানিয়েছেন। গাজোলের বাবুপুরে তৃণমূল প্রধানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার পরও তা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এই নিয়ে পঞ্চায়েত নির্বাচনের আগে অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে তুলকালাম গাজোলের বাবুপুর পঞ্চায়েত। এই বিষয়ে বাবুপুর পঞ্চায়েতের প্রধান নার্গিস পারভিনের স্বামী ওবায়দুল হক জানান, গাজোলের বাবুপুরে বিরোধী বলে কেউ নেই। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে দলকে কালিমা লিপ্ত করতে বিজেপির এই ষড়যন্ত্র। তাদের দলেরই কয়েকজনকে ভুল বুঝিয়ে জেলা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু পরে তারা বিষয়টি জানতে পেরে অভিযোগ প্রত্যাহার করে। গত সাড়ে চার বছরে অঞ্চল জুড়ে এত উন্নয়ন হয়েছে বিরোধীরা পায়ের নিচে মাটি হারিয়ে ফেলেছে। তাই এরকম ষড়যন্ত্র করা হচ্ছে। অন্যদিকে এই বিষয়ে বাবুপুর অঞ্চল সভাপতি সেরাজুল ইসলাম জানান, বাবুপুর পঞ্চায়েতে বিরোধী বলে কিছু নেই। তাই আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে বিজেপি ষড়যন্ত্র করেছে। তবে এসব করে বিজেপির কোন লাভ নেই বলেও তিনি জানান। কারণ মানুষ এখন বুঝতে পেরেছে বিজেপি দলটা ধাপ্পাবাজের দল। তার প্রমাণ দলকে কালিমা লিপ্ত করার জন্য মিথ্যা অভিযোগ দায়ের করেও আখেরে তাদের লাভ হল। প্রত্যাহার করে নেওয়া হয়েছে সেই অভিযোগ। যদিও বিজেপির তরফে এই বিষয়ে কেউ মন্তব্য করতে চাননি।

