স্বচ্ছ ভারত অভিযান কে সামনে রেখে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর জুড়ে সাফাই অভিযান।

মালদা: স্বচ্ছ ভারত অভিযান কে সামনে রেখে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর জুড়ে সাফাই অভিযান। মালদা জেলা বিজেপি কমিটির উদ্যোগে সোমবার সকালে সাফাই অভিযান চালানো হয়। উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, মালদা জেলা বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, বিজেপি নেতা অম্লান ভাদুরি সহ জেলা বিজেপি নেতৃত্ব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের স্বচ্ছ ভারত অভিযান কে সামনে রেখে সোমবার সকালে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এই সাফাই অভিযান চালানো হয় বলে জানান বিজেপির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়। তিনি আরো জানান ধ্বংসস্তূপে পরিণত হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর। যত্রতত্র ময়লা আবর্জনা। দুর্গন্ধে ভরে গেছে। মানুষ সুস্থ হতে আসে হসপিটালে কিন্তু হাসপাতালে এসে অসুস্থ হয়ে পড়ছে। তাই স্বচ্ছ ভারত অভিযান কে সামনে রেখে আজ এই সাফাই অভিযান চালানো হল।