শিলাবৃষ্টির তান্ডবে মাথায় হাত রাজ্যের চাষীদের

মৌমিতা দেবনাথ,
শিলাবৃষ্টির তান্ডবে মাথায় হাত রাজ্যের চাষীদের
রাতভর শিলা বৃষ্টির তান্ডবে মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়ল রাজ্যের একাধিক এলাকার চাষীদের। বিঘার পর বিঘা জমির ধান নষ্ট হয়ে গেছে। জলে ডুবে গেছে গোটা জমি শুধুমাত্র জমি নয় শিলাবৃষ্টির তান্ডবে বাড়ির চাল থেকে শুরু করে ভেঙে পড়েছে বহু বাড়িঘর। বাঁকুড়ার একাধিক এলাকায় দেখতে পাওয়া গেলো এই চিত্র। চাষীরা, কাতর কণ্ঠে জানালো এবার তাদের আত্মহত্যা করা ছাড়া আর কোন উপায় নেই কারণ লক্ষ লক্ষ টাকা খরচা করে তারা জমিতে ফসল চাষ করেছেন । সব হারিয়ে সর্বস্বান্ত এখন চাষীরা। যে লোকসান তাদের হয়েছে তা ভরপাই করা তাদের পক্ষে অসম্ভব।