মৌমিতা দেবনাথ,
শিক্ষককে প্রকাশ্যে হুমকি দিচ্ছে ছাত্র, স্কুল চত্বরে বিক্ষোভ প্রাক্তনীদের
এখন রসাতলে চলে যাচ্ছে সমাজ। প্রকাশ্যে শিক্ষককে হুমকি দিচ্ছে ছাত্র। আর হুমকি আপনি শুধু বাইরে বেরিয়ে দেখুন কর্তব্যরত অবস্থায় আছেন বলে কিছু বলছি না। সম্প্রতি সেই ভিডিওটি প্রকাশ্যে এসেছে যেখানে দেখা যাচ্ছে শিক্ষককে হুমকি দিচ্ছে ছাত্র। জানা গেছে দিঘা, দেবেন্দ্রলাল জগবন্ধু শিক্ষা সদন হাই স্কুলে মেয়েদের উত্যক্ত করায় ওই ছাত্রকে ডেকে কমন রুমে নিয়ে আসা হয় আর সেখানে রীতিমতো শিক্ষককে হুমকি দিয়ে বসল সে। প্রথমে অন্যান্য শিক্ষকরা সেটিকে বিশেষ গুরুত্ব দেয়নি। কিন্তু যেমনটা তার কথা ছিল সেরকম কাজ করেও দেখিয়েছে। বাড়ি ফেরার পথে ওই শিক্ষকের উপর আক্রমণের অভিযোগ ছাত্রের বিরুদ্ধে। ঘটনায় স্কুল চত্বরে পৌঁছায় ওই বিদ্যালয়ের প্রাক্তনীরা তারা বিক্ষোভ দেখাতে থাকে। প্রত্যেকেরই ঘটনার অত্যন্ত নিন্দা করেছেন যেখানে শিক্ষককে ছাত্রের ভয় পাওয়া উচিত সেখানে ঘটছে ঠিক তার উল্টোটা। প্রত্যেকের একটাই বক্তব্য কোন রসাতলে যাচ্ছে সমাজ ব্যবস্থা।

