শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হয় বিজয়া সম্মিলনী

শান্তিপুর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আয়োজন করা হয় বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের। শনিবার এই বিজয়া সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শান্তিপুর হরিপুর অঞ্চলের হরিপুর হাই স্কুলের মাঠে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিপুরের তৃণমূল বিধায়ক ব্রজ কিশোর গোস্বামী, এছাড়াও উপস্থিত থাকতে দেখা যায় তৃণমূলের এক ঝাঁক শীর্ষ নেতৃত্বদের। তবে বিজয়া সম্মেলনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে নদীয়া দক্ষিণের আইএনটিটিইউসির সভাপতি সনৎ চক্রবর্তী কেন্দ্রের শাসক দলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিলেন। প্রতিটা মুহূর্তে কেন্দ্রের শাসকদলকে ভৎসনা করতে ছাড়লেন না তিনি।