লাল ফেস্টুন লাগিয়ে মোবাইলে ব্যস্ত রেল কর্মী, থেমে গেল ট্রেন

মৌমিতা দেবনাথ
লাল ফেস্টুন লাগিয়ে মোবাইলে ব্যস্ত রেল কর্মী, থেমে গেল ট্রেন
লাল ফেস্টুন রেল লাইনে লাগিয়ে মোবাইল কানে অন্যত্র ব্যস্ত রেল কর্মী। আর যার ফলে কার্যত থেমে গেল ভিস্টা ডোম ট্রেন। ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি থেকে আলিপুর যাওয়ার পথে বানারহাট এলাকায়। এদিন ওই ট্রেনটি বানারহাট এলাকায় পৌঁছতেই দেখা যায় যে রেল লাইনে লাগানো রয়েছে লাল ফেস্টুন যথারীতি রেলের ড্রাইভার ভেবেছে যে রেল কর্মী সেটি নির্দিষ্ট সময়ে সরিয়ে দেবে কিন্তু রেল কর্মী তো তখন ব্যস্ত মোবাইলে কথা বলতে যার জেরে থেমে যায় ভিস্টা ডোম। এ বিষয়ে ওই রেল কর্মীকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি জানান এটি তার সম্পূর্ণ ভুল হয়ে গেছে কিন্তু এই ভুল থেকেই হয়তো ঘটে যেতে পারত মারাত্মক কোন বিপদ।