লক্ষ্মীর ভাণ্ডার প্রাপকদের উৎসাহ মিছিল কল্যাণীর ঘোষপাড়ায়
শুক্রবার বিকেলে কল্যাণী পৌরসভার অন্তর্গত চার নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া এলাকায় একটি সুসজ্জিত মিছিলের আয়োজন করা হয়। আয়োজন করেন কল্যাণী পৌরসভার অন্তর্গত চার নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কমিটি। এই মিছিলে অংশ নিলেন ওই ওয়ার্ডের চারশোর বেশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে অর্থপ্রাপক মহিলারা। এই মিছিল শুরু হয় কল্যাণী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের ঘোষপাড়া সতী মায়ের মন্দির সংলগ্ন এলাকা থেকে। দীর্ঘ পথ অতিক্রান্ত করে এই মিছিল এসে সমাপ্ত হয় কল্যাণী ঘোষপাড়া সতী মায়ের মন্দিরে। সেখানে ডালিম তলায় পুজো দেন মহিলারা। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন কল্যাণী পৌরসভার পৌরপ্রধান ডক্টর নিলিমেশ রায়চৌধুরী, কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব দে ওরফে সজল, তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশীষ হালদার এবং ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর রানা চক্রবর্তী-সহ অন্যান্য একাধিক নেতৃত্ব। প্রসঙ্গত, লক্ষ্মীর ভাণ্ডার প্রাপক সাধারণ মহিলাদের ভাতা ৫০০ থেকে বেড়ে ১০০০ এবং সংরক্ষিত শ্রেণির মহিলাদের ভাতা ১০০০ থেকে বেড়ে ১২০০ টাকা করা হয়েছে সম্প্রতি

