লক্ষী ভান্ডারের ফর্ম ফিলাপ করতে এসে প্রেমিকের সাথে চম্পট গৃহবধূ

নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ,
লক্ষী ভান্ডারের ফর্ম ফিলাপ করতে এসে প্রেমিকের সাথে চম্পট গৃহবধূ।
লক্ষী ভান্ডারের ফর্ম ফিলাপ করার জন্য থেকে বের হয় গৃহবধু আর তারপরেই পরিবারের অভিযোগ সেখান থেকেই নাকি প্রেমিকের সাথে তার হাত ধরে পালিয়ে যায় ওই গৃহবধূ। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে। রাজ্যের মুখ্যমন্ত্রীর এই স্বপ্নের প্রকল্পে সাধারণ গৃহবধুরা মাসে ৫০০ টাকা এবং তপশিলি জাতির মহিলারা ১০০০ টাকা করে অনুদান পান।ঐ গৃহবধুর স্বামীর অভিযোগ এদিন দুপুর তিনটের সময় ফর্ম ফিলাপের জন্য তিনি বাড়ি থেকে বের হন তারপরে আর কোন খোঁজ খবর না পেয়ে পরিবারের লোকজন যথেষ্ট চিন্তিত হয়ে পড়ে আর তারপর ঘর খুজে দেখতে পাওয়া যায় চার হাজার টাকা এবং বিভিন্ন নথিপত্র সাথে নিয়েই বেরিয়েছেন তিনি। ওই গৃহবধূর স্বামীর অভিযোগ ওই এলাকারই এক যুবকের সাথে তার বিবাহ বহির্ভূত প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। ওই গৃহবধূ রায়গঞ্জের বাসিন্দা এবং আট বছর আগে তার বিয়ে হয় বালুরঘাটে, তাদের চার বছরের একটি কন্যা সন্তানও রয়েছে। গৃহবধূর স্বামী পেশায় একজন গাড়ি চালক। ৩২ বছর বয়সের গৃহবধূর স্বামীর আরো অভিযোগ, ওই গৃহবধূর বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য বাড়িতে অশান্তিও নাকি প্রায় দিনই হতো, এরপর ওই গৃহবধূর নাকি ফোনও ভেঙে দিয়েছিলেন তার স্বামী এমনটাই দাবি করলেন গৃহবধূর স্বামী। কিন্তু তারপরে নাকি তাদের কথোপকথন বন্ধ হয়নি। পরিবারের লোকজন স্থানীয় বালুরঘাট থানায় অভিযোগ দায়ের করেছে।