মালদার মেয়েকে কুপিয়ে খুন বহরমপুরে। মৃতের নাম সুতপা চৌধরী(২০)। বাড়ি মালদার ইংরেজবাজারের ২৮নম্বর ওয়ার্ডের এয়ারভিউ কম্প্লেক্সে। বাবার নাম স্বাধীন চৌধুরী। পেশায় হাই স্কুলের শিক্ষক। মা পাপুলী চৌধুরী হাউস ওয়াফি। তাদের গ্রামের বাড়ি রাজনগর। ঘটনার খবর পেয়ে মালদার বাড়িতে আসেন স্থানীয় কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ।
প্রসঙ্গত,সোমবার ভর সন্ধ্যায় জনবহুল এলাকায় ওই যুবতীকে কুপিয়ে খুন করে এক যুবক। বহরমপুরের গোরাবাজার শহীদ সুর্যসেন রোড সুইমিংপুলের গলিতে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপানো হয়। রক্তাক্ত অবস্থায় তাকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানেই তার মৃত্যু হয়। আরও জানা গিয়েছে ওই ছাত্রী বহরমপুর কলেজের পদার্থ বিদ্যার তৃতীয়বর্ষের ছাত্রী। পড়াশোনায় অত্যান্ত ভালো ছাত্রী বলে এলাকায় পরিচিত। আরও জানা গিয়েছে,এই খুনের পেছনে মালদা যোগ রয়েছে বলে খবর। গোটা ঘটনায় মালদার ইংরেজবাজার থানার পুলিশ ও বহরমপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ জানান, এলাকায় অত্যান্ত ভালো ছাত্রী ছিলেন। তাকে যে এই ভাবে খুন হতে হবে ভাবা যাচ্ছে না। তবে যারা এই কাজ করেছে তাদের কঠোর শাস্তির দাবি যানাচ্ছি।

