মালদা: মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে ভারত-বাংলাদেশ সীমান্তে আয়োজন করা হল রোজা ইফতার পার্টির। সোমবার বিকেলে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক মহদীপুর স্থলবন্দরে আয়োজন করা হয়েছিল এই রোজা ইফতার পার্টির। জানা যায় এদিন পাঁচ শতাধিক রোজাদার অংশ নেয়। উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ প্রতিভা সিং, জেলা পরিষদের সদস্য স্বপন মিশ্র, মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ, মহদীপুর সিএনএফ এজেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্পাদক ভূপতি মন্ডল, হৃদয় ঘোষ সহ অন্যান্যরা। এই বিষয়ে মহদীপুর এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ জানান, প্রতি বছরের ন্যায় এবছরও এক্সপোর্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই রোজা ইফতার পার্টির আয়োজন করা হয়েছে। জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষ অংশ নিয়েছেন। ধর্ম নয় মানুষ ধর্ম সবার উপরে। আজ এই রোজা ইফতার পার্টি তা প্রমান করল।

