বেজে গেছে পঞ্চায়েত ভোটের সাইরেন। আজ থেকেই শুরু হয়েছে পঞ্চায়েত ভোটের মনোনয়ন পেশ আর মনোনয়ন পেশার প্রথম দিনই মুর্শিদাবাদ নন্দীগ্রাম সহ একাধিক জায়গায় শুরু হয়েছে শাসক শিবিরের গোষ্ঠীদ্বন্দ্ব। সকাল থেকেই একদিকে যেমন মনোনয়ন পেশের জন্য লম্বা লাইন দেখতে পাওয়া গেছে সেখানেই মুর্শিদাবাদের সালারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ উঠে আসছে। উল্লেখ্য গতকাল রাজ্য নির্বাচন কমিশনের তরফে পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণা করা হয়েছে আগামী ৮ই জুলাই। আর নির্ঘণ্ট ঘোষণার পরেই আজ থেকে শুরু হয়েছে মনোনয়ন পেশ। সালার নন্দীগ্রামে গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত হয়ে উঠেছে। যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন নতুন বাংলা নিউজ এর পর্দায়। মনোনয়নকে ঘিরে চরম উত্তপ্ত মুর্শিদাবাদের সালার।

