বেসরকারি বাসের ধাক্কায় গুরুতর জখম হলেন স্কুটির চালকসহ তিনজন।

মালদা-বেসরকারি বাসের ধাক্কায় গুরুতর জখম হলেন স্কুটির চালকসহ তিনজন। যদি ওই দুর্ঘটনার পর গুরুতর জখম অবস্থায় একজনকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। বাকি দুই জনের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। এই দুর্ঘটনায় সরকারি বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে গাজোল থানার বিএড কলেজ সংলগ্ন হরিরামপুর যাওয়ার রাজ্য সড়কে। যদিও সরকারি বাসে যাত্রী না থাকায় কোনরকম হতাহতের ঘটনা ঘটে নি। পরে অবশ্য ঘটনাস্থলে পৌঁছায় গাজোল থানার পুলিশ।

পুলিশ জানিয়েছে, আহত স্কুটি চালকের নাম মহম্মদ মিরাজুদ্দিন (৩৮)। তার বাড়ি কালিয়াচকের মহেশপুর বাহান্ন বিঘা এলাকায়। এদিন স্কুটি করে তিন বন্ধু দক্ষিণ দিনাজপুরের দিকে যাচ্ছিলেন কাপড় ব্যবসার কাজে। সেই সময় গাজোল থানার বিএড কলেজ সংলগ্ন রাজ্য সড়কে একটি সরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিতে ধাক্কা মারে। তাতেই গুরুতর জখম হন তাঁরা । এরপরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে উল্টে যায়। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।