বাঙালি মজেছে হাতির পায়ের আকৃতির লুচির স্বাদে

মৌমিতা দেবনাথ,
বাঙালির লুচি প্রীতি নিয়ে আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। লুচির সাথে প্রেম বাঙালির দীর্ঘদিনের। গরমাগরম লুচির সাথে বেগুন ভাজা অথবা ছোলার ডালের তরকারি আহ নিমেষে হাফিস হয়ে যায় কয়েকটা। আর এবার হাতির পায়ের আকৃতির লুচিতে মজেছে মালদা বাসি। কি শুনতে একটু আজব লাগছে তো। অদ্ভুত মনে হলেও এমনই এক বিশাল আকৃতির লুচি পাওয়া যায় মালদার সাদুল্লাপুরে। নাম তার হাতি পায়রা লুচি। যার একটি বা দুটি খেলেই ভরে যায় পেট যার সাথে পাওয়া যায় সুস্বাদু আলু ছোলার ডালের তরকারি। এই লুচি গুলো বিক্রি হয় ১০০ টাকা কেজি দরে। প্রায় ১০০ বছর ধরে মালদার সাদুল্লাপুরে এই লুচি বিক্রি শুরু হয় মূলত শ্মশান যাত্রীদের জন্য ওই এলাকার ভাগিরতি তীরবর্তী শ্মশানে মৃতদেহ দাহ করা হয়। সেখানেই প্রথম চালু হয় এই লুচি তবে বর্তমানে দূর-দূরান্ত থেকে বহু মানুষ ভিড় জমাচ্ছে। গোটা মালদা জেলা জুড়ে এই লুচির প্রশংসা ছড়িয়ে পড়েছে। এই হাতি পায়রা লুচি এখন হট টপিক মালদায়।