বহরমপুর ডিএম বাংলও সামনে অবৈধ পার্কিং করা পুলিশ প্রশাসন।
গরম পড়তেই উপচে পড়া ভিড় বহরমপুর ব্যারাক স্কোয়ার ময়দানে এবং স্কয়ারের বিশেষ আকর্ষণ আই লাভ বহরমপুর দেখতে ও ছবি তুলতে আসছেন প্রচুর মানুষ সন্ধ্যার পর থেকে ডিএম বাংলও রাস্তার সামনে নো পার্কিং জনে দাঁড়িয়ে থাকে সারি সারি কয়েক হাজার মোটরবাইক ফলে রাস্তায় চলাফেরা করতে অসুবিধা হচ্ছে অন্যান্য যানবাহনে বহরমপুর থানা ও ট্রাফিক পুলিশের তৎপরতায় বেশকিছু গাড়ির মালিকদের ই চালান কাটা হলো সন্ধ্যা থেকেই ট্রাফিকের পক্ষ থেকে নো পার্কিং জোন এর গাড়ি গুলিকে লক্ষ্য রাখা হচ্ছিল এবং একটি গাড়ি কে তুলে নিয়ে যেতেও দেখা গেল। বহরমপুর ব্যারাক স্কোয়ার এর পাশে কোন পার্কিং জোন না থাকায় যারা মাঠে প্রতিদিনই ভ্রমণ করতে আসেন তারাই মাঠের পাশেই পার্কিং করে রাখেন তাদের যানবাহন অনেকের বক্তব্য এখানে পার্কিং করা হলে খুব ভালো হত।

