বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল জলপাইগুড়ি সুকান্ত নগর এলাকার বাসিন্দারা ।

জলপাইগুড়ি সায়ন সেন :: বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল জলপাইগুড়ি সুকান্ত নগর এলাকার বাসিন্দারা । সোমবার রাতে হঠাৎটি সুকান্ত নগর এলাকার একটি ল্যাম্পপোস্টের শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগে যায়। দেখতে দেখতে বড় আকার ধারণ করে আগুনটি। এলাকাবাসীরা সঙ্গে সঙ্গে খবর দেয় দমকল বিভাগে কিন্তু রাস্তার অবস্থা বেহাল থাকায় দমকল সেখানে প্রবেশ করতে পারে নাই। বহু চেষ্টায় দমকল ভেতরে প্রবেশ করে এবং আগুন নিয়ন্ত্রনে আনে। এই বিষয়ে এক এলাকাবাসী জানান রাত তখন 9.40। আমরা সবাই বাইরে দাড়িয়ে ছিলাম হঠাৎই ল্যাম্পপোস্টে আগুন দেখতে পাই , সঙ্গে সঙ্গে দমকলে খবর দেয়া হয় দমকলও তাড়াতাড়ি আসে কিন্তু কোনো কাজ হয়নি রাস্তা অবস্থা খারাপ থাকায় দমকল ভিতরে ঢুকতে পারেনি। প্রায় অনেক চেষ্টার পর দমকল ভেতরে প্রবেশ করে । রাস্তা খারাপ থাকায় দমকল অ্যাম্বুলেন্স কোন কিছুই এলাকার ভিতরে প্রবেশ করতে পারেনা খুব সমস্যা হচ্ছে । সরকারের কাছে আবেদন রাখবো যাতে দ্রুত রাস্তা ঠিক করে দেয়া হয় নাহলে পরবর্তীতে বড় সমস্যা হবে।