নিজস্ব প্রতিবেদন,মৌমিতা দেবনাথ:
নৈহাটিতে শুটআউটে মৃত তৃণমূল কর্মী
গতকাল নৈহাটির শিবদাসপুর এর গন্ধপুর এলাকায় বিকট বোমা বিস্ফোরণ এবং শুট আউট এর ফলে যে তৃণমূল কর্মী গুলি বৃদ্ধ হয়েছিল সেই তৃণমূল কর্মী জাকির হোসেন কে চিকিৎসার জন্য কল্যাণী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গতকাল রাতে দীর্ঘ তিন ঘন্টা অপারেশনের পর চিকিৎসকরা তার দেহ থেকে তিনটি গুলি বার করে এরপর ওই ব্যক্তির শারীরিক অবস্থা ধীরে ধীরে অবনতি হতে থাকে। আজ ভোর নাগাদ তার মৃত্যু হয় বহু পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা থাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনায় গোটা পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ঘটনার তদন্ত করছে স্থানীয় থানার পুলিশ। কে বা কারা বোমা বিস্ফোরণ ঘটিয়েছে এবং কিভাবে এই শুট আউট হলো তার তদন্ত করছে পুলিশ।

