ধূপগুড়ি শান্তি সংঘের পুজো মন্ডপের দ্বারোদঘাটন
বাংলা ভাগের দৃশ্য ফুটে উঠেছে ধূপগুড়ি শান্তি সংঘ ক্লাবের পুজো মন্ডবে। এবছর শান্তি সংঘের শ্যামা পুজো ৬৪ তম বর্ষে পদার্পণ করল। এবছর এই ক্লাবের থিম ‘ভাগের মা’। শনিবার রাতে আনুষ্ঠানিকভাবে শান্তি সংঘের পুজো মন্ডপের দ্বারোদঘাটন করেন বলিউড অভিনেত্রী মনিকা বেদী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জলপাইগুড়ি জেলার অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ওয়াঙ্গদেন ভুটিয়া,ধূপগুড়ি পঞ্চায়েত সমিতির সভাপতি দীনেশ মজুমদার, পুরসভার প্রশাসক মন্ডলীর চেয়ারপারসন ভারতী বর্মন ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং,ধূপগুড়ি থানার আইসি সুজয় তুঙ্গা সহ বিশিষ্টজনের।বাংলা ভাগের যন্ত্রণা ফুটে উঠছে থিমে।থিম ভাবনায় বাংলাভাগের বিভিন্ন দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে ।থিমটি তৈরি করছেন নবদ্বীপের শিল্পীরা। পুজো মন্ডপে প্রবেশ করলে দেখা মিলবে ভারত- বাংলাদেশ সীমান্তের কাঁটাতার। কাঁটাতার দিয়ে বিভক্ত এপার বাংলা ওপার বাংলা। বাংলা ভাগের সময় উদ্বাস্তুদের জীবনের করুন কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে থিমের মাধ্যমে। থিমের পাশাপাশি আলোকসজ্জাতেও থাকছে চমক। ফিতে কেটে প্রদীপ প্রজ্জ্বলন করে পুজো মন্ডপের দ্বারোদঘাটন করেন অভিনেত্রী মনিকা বেদী সহ উপস্থিত অতিথিরা। উদ্বোধনী অনুষ্ঠানে এসে নৃত্যে মেতে উঠলেন অভিনেত্রী। পুজো মন্ডপ দেখতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়বে বলে আশাবাদী নীতি সংঘের সদস্যরা।

