জমজমাট চাকদা তিন নম্বর দুর্গানগর ফাইভস্টার ক্লাবের জগদ্ধাত্রী পুজো

নিজস্ব প্রতিবেদন, মৌমিতা দেবনাথ:

জমজমাট চাকদা তিন নম্বর দুর্গানগর ফাইভস্টার ক্লাবের জগদ্ধাত্রী পুজোবাঙালির উৎসবের মরশুম চলছে সাড়ম্বরে। দুর্গাপূজো কালীপুজোর উৎসব পেরিয়ে বঙ্গবাসী এখন মেতে উঠেছে জগদ্ধাত্রী পুজোর আনন্দে। রাজ্যের বিভিন্ন প্রান্তে সারম্বরে পালিত হচ্ছে জগদ্ধাত্রী পুজো। আর প্রাণের শহর চাকদা ও তাতে কোন অংশে কম যায় না। জমে উঠেছে চাকদা তিন নম্বর দুর্গানগর ফাইভস্টার ক্লাবের জগদ্ধাত্রী পুজো। এবার তাদের পুজো তেত্রিশ তম বর্ষে পদার্পণ করেছে। নবম থেকে পুজো শুরু হয়ে চার দিন পর্যন্ত অনুষ্ঠান। যেখানে গতকাল পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, চাকদা পৌরসভার চেয়ারম্যান অমলেন্দু দাস, ভাইস চেয়ারম্যান দেবব্রত নাগ এবং অন্যান্য কাউন্সিলর সহ সম্মানীয় অতিথিবর্গ।
ফাইভ স্টার ক্লাবের কোষাধক্ষ্য চয়ন দাস জানালেন পুজোর প্রত্যেকদিন প্রায় ২০০০ লোকের জন্য ভোগের বন্দোবস্ত থাকছে তাদের ক্লাবে। তবে শুধু চায় তাই নয় মায়ের আগমনের দিন প্রতিমা আনতে যাওয়ার সময় প্রায় হাজার দেড়েক মানুষ তাদের সাথে পদযাত্রায় পা মিলিয়ে ছিল। এছাড়াও প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন, ছোটদের জন্য অঙ্কন প্রতিযোগিতা এবং বড়দের জন্য আরো বিভিন্ন রকম প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। পুজো উদ্যোক্তাদের কথায় তারা এই জগধাত্রী পুজোর মাধ্যমে একটি ঐক্য এবং সম্প্রীতির বার্তা সকলের মধ্যে ছড়িয়ে দিতে চায়। তাদের পূর্বসুরীরা এই পুজো করে যায় এবং বর্তমানে নতুন প্রজন্ম এই পুজোটিকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজে কাঁধে কাঁধ মিলিয়ে সামিল হয়েছে।