জন্মাষ্টমীতে গুরুদেবরূপে শুভেন্দু অধিকারী, দেখুন কোথায়

জন্মাষ্টমীতে গুরুদেবরূপে শুভেন্দু অধিকারী, দেখুন কোথায়
বছর ভর ব্যস্ত থাকেন রাজনৈতিক কর্মসূচিতে কিন্তু এবার জন্মাষ্টমীতে তাকেই দেখতে পাওয়া গেল এক অন্য রূপে। যেভাবে হয়তো শুভেন্দু অধিকারীকে সচরাচর দেখতে পাওয়া যায় না। জন্মাষ্টমী উপলক্ষে এবার গুরুদেব রূপে হাজির হলেন স্বয়ং শুভেন্দু অধিকারী। সস্ত্রীক উপস্থিত হয়ে বিরোধী দলনেতা মজলেন কীর্তনে। দুদিন যাবত এবছর পালিত হয়েছে জন্মাষ্টমী উৎসব।ইসকন মন্দিরগুলিতে বৃহস্পতিবার জন্ম অষ্টমীর উৎসব পালিত হয়। বৃহস্পতিবার রাত আটটার পর মেচেদার ইস্কন মন্দিরের জন্মাষ্টমী উৎসবে অংশগ্রহণ করেন রাজ্যের বিরোধী দলনেতা।ধুতি পাঞ্জাবি পরে মাথায় তিলক করে কীর্তন করতে দেখা যায় বিরোধী দলনেতাকে। ঘি, মধু ও দুগ্ধ দিয়ে ঠাকুরকে স্নান করান শুভেন্দু অধিকারী। ইসকন মন্দিরে এসে জগন্নাথদেব, বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্রহের সামনে আরতী করেন। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কি জানালেন তিনি শুনুন।