মলয় দে নদীয়া:- গতকাল সকালে নদীয়ার শান্তিপুর বড়োগোস্বামী পাড়া আগমেশ্বরী চা স্টলে থাকা কিছু মানুষ এক দিক বিভ্রান্ত যুবক কে দেখতে পায়,ওই যুবকের জরাজীর্ণ অবস্থা ,মাথায় বড়ো চুল নোংরা ছেঁড়া জামাকাপড়, এক গাল দাড়ি, তার চুল চুল দাড়ি কাটিয়ে স্নান করিয়ে পরিস্কার পরিচ্ছন্ন করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে তার বাড়ি জিজ্ঞাসা করে ,নাম ঝন্টু রায়,শিলিগুড়ি শান্তিনগর কলোনি, বাবা ছোট্টু রায় এছাড়া আর কোন তথ্য উদ্ধার করা সম্ভব হয়নি তার কাছ থেকে।
শান্তিপুরের সামাজিক সংগঠন নবজাগরণ এর সম্পাদক রণাপ্রসাদ ভট্টাচার্য ও আমরা আমাদের মতো সংস্থার প্রতিষ্ঠাতা রমাপ্রসাদ ভট্টাচার্য তার ঠিকানা ও বাড়ির সন্ধান পায় গুগল ভরসায় সেখানে এক ব্যবসায়ীর সহযোগিতায় ,তৎক্ষনাৎ বাড়ির সাথে যোগাযোগ করা সম্ভব হয়,আজ তাকে নবজাগরণ পরিবারের সদস্য সুশান্ত অধিকারী (বাবাই) ও আমরা আমাদের মতো সংস্থার সদস্য সুপ্রকাশ ভট্টাচার্য (ছট্টি)শিলিগুড়িতে তাকে তার মায়ের কাছে ঘরে ফিরিয়ে দেয়। আর এইজন্য সমস্ত খরচ যোগাড় করে নিজেরাই। প্রায় ছয় মাস আগে হারিয়ে যাওয়া
ঘরের ছেলেকে ঘরে ফিরে পেয়ে পরিবার বেজায় খুশি।

